1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 7, 2026, 7:13 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, November 9, 2024,
  • 118 Time View

কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আইডিইবি’র জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান।
এসময় আইডিইবি’র যুগ্ম আহ্বায়ক আসিফ হামজা তালুকদার, সদস্য সচিব জহিরুল হক, সদস্য সচিব এমদাদুল হক, কোষধ্যক্ষ আমীরুল ইসলাম মল্লিক, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াৎ হোসেন লিমন, সাবেক সভাপতি আ.স.ম ইকবাল কবির, মহানগর সভাপতি সাইদুল ইসলাম খান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বিগত সরকার বিভিন্ন পর্যায়ে অযোগ্য, অদক্ষ ও দলকানা লোকদেরকে বিভিন্ন পদে বসিয়ে যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে বৈষম্যের সৃষ্টি করেছে, তেমনি সমাজ ব্যবস্থাকেও ধ্বংস করেছে। শতশত মানহীন বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন দিয়ে নিজেদের স্বার্থের জন্যে বাংলাদেশে কারিগরি শিক্ষার মান কমিয়েছে। সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে শিক্ষক নিয়োগ বন্ধ রেখে ডিপ্লোমা প্রেকৌশলীদের অকার্যকর করতে ধ্বংসাত্বক ভূমিকা গ্রহন করেছে। সকলক্ষেত্রে বৈষম্যহীনভাবে সচেতন দক্ষ ও সুষ্ঠু জ্ঞানের উপর প্রতিষ্ঠিত দেশপ্রেমিক ব্যক্তিদেরকে সমর্যাদায় অবস্থানের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025