1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 1, 2026, 8:28 pm
শিরোনাম
শ্রীনগরে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার এক যুবক নজরুল বর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন টঙ্গীবাড়ীতে পুকুর থেকে এক বছর আগে হারানো ১১ ড্রেজার পাইপ উদ্ধার মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগ নিষ্পত্তিতে দ্রুত পদক্ষেপের নির্দেশ মুন্সীগঞ্জ শহরে ৬ তলা ভবনের বৈদ্যুতিক মিটারে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো লৌহজংয়ে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১৫ কিলোমিটার সড়কজুড়ে চরম দুর্ভোগ ধীরগতির সংস্কারে ক্ষুব্ধ জনতা, এলজিইডির চূড়ান্ত নোটিশ টিটিসি মুন্সীগঞ্জে নিয়মিত ব্যাচের উদ্বোধন, বিদেশগামী কর্মীদের সঙ্গে মতবিনিময়ে জেলা প্রশাসক ১০ বছর পর অপহরণ ও হত্যার রহস্য উদঘাটন: মুন্সীগঞ্জে ৪ জন গ্রেফতার, গরুর ফার্মের রান্নাঘর থেকে উদ্ধার লাশ মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনের পাশে নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, June 30, 2026,
  • 26 Time View

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনসংলগ্ন এলাকা থেকে গভীর রাতে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা শিশুটিকে সেখানে ফেলে রেখে চলে যায় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের দ্বিতীয় তলার বারান্দা এলাকায় থাকা কয়েকজন রোগীর স্বজন প্রথমে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। পরে কর্তব্যরত নার্সদের সঙ্গে নিয়ে নিচে নেমে হাসপাতাল চত্বরে ডাস্টবিনসংলগ্ন স্থান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।
কর্তব্যরত এক নার্স জানান, শিশুটির জন্ম হয়েছে অল্প কিছু সময় আগে। তবে তার জন্ম গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, উদ্ধার হওয়া শিশুটি একটি কন্যাশিশু। উদ্ধারের সময় সে ক্ষুধার্ত ও দুর্বল অবস্থায় ছিল। বর্তমানে হাসপাতালের তত্ত্বাবধানে রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয়দের ধারণা, আশপাশের কোনো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা অন্য কোথাও জন্মের পর শিশুটিকে হাসপাতালে এনে ফেলে রাখা হয়ে থাকতে পারে।
প্রত্যক্ষদর্শী আশিক জানান, ব্রাজিলের খেলার বিরতির সময় তিনি ওই এলাকায় গিয়েছিলেন। তখন সেখানে কোনো শিশু ছিল না। কিছুক্ষণ পর খবর পান, সেখানে একটি নবজাতককে ফেলে রাখা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025