1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 8, 2026, 11:47 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬

করোনা-ভীতি ও মানসিক চাপ দূর করবেন যেভাবে

Reporter Name
  • Update Time : Monday, April 6, 2020,
  • 532 Time View

পুরো বিশ্বের সবচেয়ে বড় আতঙ্কের নাম আজ করোনা। এই করোনা থামিয়ে দিয়েছে স্বাভাবিক জীবনের প্রায় সব পথ। সবার মনেই শঙ্কা-এক ধরনের ভীতি। নিজের জন্য প্রিয়জনদের জন্য সেইসঙ্গে পুরো মানব জাতির জন্য রয়েছি উদ্বিগ্ন।

কেউই জানি না কি রয়েছে সামনের দিনগুলোতে। এই যখন অবস্থা, অনেকেই এই মানসিক চাপ নিতে পারছেন না। অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন। এদের নিয়ে আরও বাড়তি চিন্তা যোগ হচ্ছে পরিবারের অন্য সদস্যদের।

খারাপ সময়ে মনোবল না হারিয়ে ধৈর্য ধরে মোকাবিলা করতে পারলেই আমরা করোনা ভাইরাসকে পরাজিত করে বিশ্বকে করোনামুক্ত করতে পারবো।

করোনা ভীতি ও মানসিক চাপ দূর করতে:

•    মানসিক চাপ ঝেড়ে ফেলার একটি দুর্দান্ত উপায় শারীরিক পরিশ্রম করা। ঘরের কিছু কাজ নিজে করুন। আর সঙ্গে নিয়মিত হালকা ব্যায়াম

•    সারাক্ষণ করোনা চিন্তায় থাকবেন না

•    গভীরভাবে নিঃশ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন প্রতিদিন অন্তত ১০ বার এটা করুন

•    ইতিবাচক চিন্তা করুন, করোনা নিয়ে নেতিবাচক তথ্য এড়িয়ে চলুন

•    স্ট্রেসের মাত্রা কমাতে সাধারণ চা,কফির পরিবর্তে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি পান করুন

•    ছুটিতেও পরিকল্পনা ও তালিকা করে কাজ করুন। কাজে ব্যস্ত থাকলে অন্য চিন্তা কম আসবে

•    মানসিক চাপে রাতে ঘুম আসেনা? ঘুম না হলে  ক্লান্ত লাগে আর এভাবে মানুষ মানসিকভাবে আরও ভেঙে পড়ে। রাতে  শোবার আগে গোসল করে নিতে পারেন, গান শুনলেও ঘুম পায়। অবশ্যই হাতের ফোনটি দূরে রাখুন, টিভি বন্ধ করে ঘরের আলো কমিয়ে শুতে যান। তারপরও দুশ্চিন্তায় ঘুম না হলে চিকিৎসকের সঙ্গে কথা বলুন

•    মানসিক চাপ দূর করতে মাছ-মাংস, বাদাম, শাক-সবজি ও টাটকা ফল খান। সঙ্গে পর্যাপ্ত পানি পান করুন

•    করোনা নিয়ে বিশেষজ্ঞ ছাড়া অন্য সবার পরামর্শ শোনার বা মানার যেমন প্রয়োজন নেই, তেমনি সব তথ্যই সত্য বলে ভেবে নেওয়াও বোকামি

•    করোনা প্রতিরোধের নিয়মতগুলো মেনে চলুন। বারবার সাবান দিয়ে হাত ধুয়ে নিন আর ঘরে থাকুন

•    ধ্যান কিংবা প্রার্থনা করুন বিষণ্ণতা থেকে সহজেই মুক্তি মিলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025