1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 6, 2026, 12:54 pm
শিরোনাম
ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জের বণিক্যপাড়ায় ১৬০ বোতল ইস্কাফসহ দুইজন গ্রেপ্তার গোয়ালীমান্দ্রা থেকে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

কবি নজরুল বিশ্বিবিদ্যালয়ে নতুন প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী

Reporter Name
  • Update Time : Tuesday, July 18, 2023,
  • 331 Time View

কাগজ প্রতিবেদক, ত্রিশাল

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জীকে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার বিকেলে উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) প্রকৌশলী মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয় আইন ২০০৬ এর প্রথম সংবিধির ১৫ (১) ধারা মোতাবেক পরবর্তী আদেশ না- দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে তিনি প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে ভিন্ন দুইটি আদেশে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ ও থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী তানজিরকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।
তাদের নিয়োগপত্রে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয় আইন ২০০৬ এর প্রথম সংবিধির ১৫ (১) ধারা মোতাবেক পরবর্তী দুই বছরের জন্য এই বিশ্ববিদ্যালয়ে তারা সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের যোগদানের তারিখ হতে নিয়োগ আদেশ কার্যকর হবে। সঞ্জয় কুমার মুখার্জী বিদায়ী প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধানের স্থলাভিষিক্ত হবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025