1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 15, 2026, 9:15 pm
শিরোনাম
পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্ত বাংলাবাজারের অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ২৪ মামলার পলাতক আসামি ‘গাঁজা মনির’ ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার লৌহজংয়ের আলোচিত যৌনপীড়ন মামলার আসামি আলমগীর সরদার গ্রেপ্তার মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি, নাগরিকদের অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক নির্দেশনা মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রথযাত্রা উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ক্যালিফোর্নিয়ায় RoboSub-২০২৬ সেমিফাইনালে টঙ্গীবাড়ীর রূপকথা রায় টংগীবাড়ীতে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ২৪ মামলার পলাতক আসামি ‘গাঁজা মনির’ ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, July 15, 2026,
  • 28 Time View

মুন্সীগঞ্জ সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে ২৪টি মামলার পলাতক আসামি মো. মনির হোসেন মন্ডল ওরফে ‘গাঁজা মনির’ (২৪)কে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে ডিঙ্গাভাঙ্গা গ্রামের মাদবর বাড়ির মোড় এলাকার আল-আমিন ইলেকট্রনিক্স দোকানের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামির কাছ থেকে ৫০০ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার এবং একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মনির হোসেন মন্ডল ওরফে ‘গাঁজা মনির’ ডিঙ্গাভাঙ্গা এলাকার মৃত সবুর মন্ডলের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্ব থেকেই ২৪টি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় জেলার মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মুন্সীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025