1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 16, 2026, 8:04 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে শিক্ষার  আলো ছড়াতে জেলা প্রশাসকের উদ্যো অর্থনৈতিক শুমারি ২০২৪: মুন্সীগঞ্জে ১ লাখের বেশি অর্থনৈতিক ইউনিট, কর্মসংস্থানে নতুন তথ্য সিরাজদিখানে মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৯ টঙ্গিবাড়ীতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী, সন্ধান চায় পরিবার মুন্সীগঞ্জ শহরে ডিবি পুলিশের অভিযান: ৩০০ পিস ইয়াবাসহ খোকন মল্লিক গ্রেপ্তার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত কয়েকজন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ২৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন স্কুল মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, সেরাদের পুরস্কা মুন্সীগঞ্জে স্কুলছাত্রী রিধি ও তার মায়ের ওপর হামলা, অভিযুক্ত গ্রেপ্তার

মুন্সীগঞ্জে শিক্ষার  আলো ছড়াতে জেলা প্রশাসকের উদ্যো

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, June 16, 2026,
  • 19 Time View

মুন্সীগঞ্জের প্রত্যন্ত আধারা ইউনিয়নের বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে অভিভাবক সমাবেশ, শিক্ষা উপকরণ ও মিষ্টি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জাতির টেকসই উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা। শিশুরা জীবনের প্রথম পাঠ গ্রহণ করে বিদ্যালয় থেকেই, তাই তাদের সুশিক্ষা নিশ্চিত করতে পরিবার, বিদ্যালয় ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।
তারা নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষিত নারী একটি পরিবার ও সমাজের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই প্রতিটি কন্যাশিশুর নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ সময় বক্তারা বাল্যবিবাহকে একটি সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে এর কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বক্তারা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মিষ্টি বিতরণ করা হয়। অভিভাবক ও স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং একটি শিক্ষিত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025