1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 16, 2026, 9:41 am
শিরোনাম
মুন্সীগঞ্জ লঞ্চঘাটে হবে নান্দনিক অবকাশকেন্দ্র শিলইয়ে পদ্মার ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ড্যাম্পিং কার্যক্রম শুরু হরগঙ্গা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গুরুত্ব পেল বিজ্ঞান শিক্ষা বিক্রমপুর জাদুঘর রক্ষায় ‘যেকোনো মূল্যে’ প্রতিরোধের ডাক গজারিয়ার আনোয়ার হোসেনের মরদেহ ঢাকার বাসা থেকে উদ্ধার শেষ মুহূর্তে স্থগিত জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান শ্রীনগরে গভীর রাতে অগ্নিকাণ্ড: মসজিদ ও কাপড়ের দোকান ক্ষতিগ্রস্ত লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে হবে নান্দনিক অবকাশকেন্দ্র

Reporter Name
  • Update Time : Tuesday, September 15, 2026,
  • 11 Time View

মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকাকে একটি নান্দনিক ও আদর্শ অবকাশকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে লঞ্চঘাট এলাকার জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, অবৈধ দখল উচ্ছেদ, পরিবেশ উন্নয়ন এবং জনসাধারণের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ উদ্যোগের কথা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।
সভায় লঞ্চঘাটের সার্বিক সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পরিচ্ছন্ন, নিরাপদ ও দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করে সাধারণ মানুষের বিনোদন ও অবকাশযাপনের উপযোগী একটি কেন্দ্র গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ জন্য সরকারি ও বিআইডব্লিউটিএর সম্পত্তিতে অবৈধ দখল চিহ্নিত করে উচ্ছেদ, জমি সংক্রান্ত আপত্তি ও বিরোধ নিষ্পত্তি এবং ঘাট এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় অবকাঠামো ও নাগরিক সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, বিআইডব্লিউটিএর কর্মকর্তারা এবং লঞ্চঘাট এলাকার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের উদ্যোগটি বাস্তবায়িত হলে মুন্সীগঞ্জ লঞ্চঘাট শুধু নৌযান চলাচলের একটি গুরুত্বপূর্ণ স্থান নয়, বরং নদীর সৌন্দর্য উপভোগ ও অবকাশযাপনের জন্য শহরবাসীর অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025