1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 16, 2026, 9:58 am
শিরোনাম
সিরাজদিখানে মাইক্রোবাস খাদে পড়ে নারী নিহত, আহত ৯ টঙ্গিবাড়ীতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী, সন্ধান চায় পরিবার মুন্সীগঞ্জ শহরে ডিবি পুলিশের অভিযান: ৩০০ পিস ইয়াবাসহ খোকন মল্লিক গ্রেপ্তার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত কয়েকজন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ২৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন স্কুল মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, সেরাদের পুরস্কা মুন্সীগঞ্জে স্কুলছাত্রী রিধি ও তার মায়ের ওপর হামলা, অভিযুক্ত গ্রেপ্তার ডিবির অভিযানে ২২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জে পাওনা টাকা আদায়ের বিরোধে ছুরিকাঘাতে যুবক হত্যা!

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত কয়েকজন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, June 15, 2026,
  • 22 Time View

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে দ্রুত উদ্ধার কার্যক্রমের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (১৫ জুন( বিকেল সোয়া ৫টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের প্রাথমিক সহায়তা প্রদান এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করেন।
দুর্ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দ্রুত উদ্ধার তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025