1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 8, 2026, 9:19 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬

সাতক্ষীরায় জ্বর, সর্দি নিয়ে কলেজছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : Friday, April 3, 2020,
  • 521 Time View

সাতক্ষীরার একটি গ্রামে নিজ বাড়িতে বৃহস্পতিবার রাতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ওই কলেজছাত্রের বয়স ২০ বছর।

কলেজছাত্রের মা জানান, কয়েকদিন ধরে গায়ে জ্বর থাকায় তার ছেলের শরীর দুর্বল হয়ে পড়েছিল। স্থানীয় গ্রাম্য চিকিৎসকের ওষুধ তাকে খাওয়ানো হয়, তবে এতে কোনো উন্নতি হয়নি। একপর্যায়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য ইরাদ আলী জানান, গত ৬-৭দিন ধরে ওই কলেজছাত্র জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিল। তার মৃত্যুর খবরে এলাকা জুড়ে করোনা আতংক বিরাজ করছে। ওই বাড়ির আশেপাশেও এখন কেউ আসছেন না। স্থানীয় গ্রাম পুলিশ দিয়ে বাড়িটি পাহারায় রাখা হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, কলেজছাত্রের মৃত্যুর খবর পাওয়ার পর একটি মেডিকেল দল সেখানে পাঠানো হয়েছিল। তারা তার শরীরে করোনার ভাইরাসের কোনো লক্ষন পাননি। তিনি আরো জানান, পরিবারের সদস্যরা রাজী থাকলে করোনাভাইরাস পরীক্ষার জন্য মৃত কলেজছাত্রের শরীরের নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কাছে পাঠানো হবে।

এদিকে সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত আরও ৪৯ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে মোট ২ হাজার ৮৯৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে আরও ৬৯৬ জনকে। সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025