1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 7, 2026, 6:11 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

Reporter Name
  • Update Time : Wednesday, April 1, 2020,
  • 588 Time View

 

শরীয়াতপুর সদর হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য করা আইসোলেশনে এক ব্যক্তি মঙ্গলবার দিবাগত রাতে মারা গেছেন। মৃত ওই ব্যক্তির বয়স ৩৫ বছর।

আইসোলেসনে থাকা ওই রোগী করোনায় আক্রান্ত ছিলেন এমন সন্দেহকে উড়িয়ে দিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক মুনীর আহমেদ খান বলেন, আসলে ব্যাপারটা গুজব। গত ১৯ মার্চ থেকে সে সদর হাসপাতালে একজন টিবি রোগী হিসেবে চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার সকাল থেকে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়ে অবস্থা খারাপ হতে থাকলে আমরা তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করি। তার বিদেশিদের সংস্পর্শে আসার কোনো খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে আমরা আইইডিসিআরের সাথে যোগাযোগ করেছি।

তারা বুধবার এ রোগীর নমুনা সংগ্রহ করবেন বলেও জানান তিনি।

‘আমরা হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা দেয়ার জন্য তিনজন চিকিৎসক ও তিনজন নার্স আলাদাভাবে প্রস্তুত রেখেছি। রোগীদের চিকিৎসার পাশাপাশি চিকিৎসক ও নার্সদের নিরাপত্তার বিষয়টিও আমরা দেখভাল করছি,’ যোগ করেন তিনি।

রোগীর করোনাভাইরাস না হলে তাকে কেন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা রোগীর যে দুটি পরীক্ষা করি, তার একটিতে টিবি রোগ এবং অন্যটিতে লিভারে পানি জমে গিয়েছিল সেটি ধরা পড়ে। জ্বর ও শ্বাসকষ্ট ভুগতে থাকা রোগীটি নড়িয়া থেকে এসেছেন যেখানে সবচেয়ে বেশি প্রবাসী থাকেন, তাই সবকিছু ভেবে তাকে আইসোলেশনে নেয়া হয়েছে। চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত ৯টার দিকে ওই রোগী মারা যান।’ সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025