1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 1, 2026, 11:39 pm
শিরোনাম
টংগীবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার শ্রীনগরে মাদ্রাসা শিক্ষকের মারধরে শিক্ষার্থীর মেরুদণ্ডের হাড় ভাঙার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আমেরিকান ফেলোশিপ অর্জন করলেন মুন্সীগঞ্জের চিকিৎসক ডা. সাঈদ হোসাইন টংগীবাড়ীতে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন: নাজমা বেকারিকে ১ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জ আদালতের সরকারী আইনজীবীদের তালিকা পরিবর্তন জিপি- অ্যাড: মোঃ তোতা মিয়া, পিপি- অ্যাড: সুমন সরদার মুন্সীগঞ্জে ২৭ সরকারি আইনজীবীর নতুন প্যানেল ঘোষণা মুন্সীগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন মুন্সীগঞ্জের খানবাড়ি বাসস্ট্যান্ডে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ, ইউএনওর পরিপত্র জারি

মুন্সীগঞ্জ আদালতের সরকারী আইনজীবীদের তালিকা পরিবর্তন জিপি- অ্যাড: মোঃ তোতা মিয়া, পিপি- অ্যাড: সুমন সরদার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, July 30, 2026,
  • 11 Time View

মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল, পারিবারিক আপিল আদালত, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২৭ জন সরকারি আইনজীবীর তালিকা পরিবর্তন করা হয়েছে।

এতে জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌঁসুলি (জিপি) হয়েছেন অ্যাডভোকেট মো. তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সুমন মিয়া সরদার, অতিরিক্ত সরকারী কৌঁসুলি হয়েছেন অ্যাডভোকেট মোঃ জাকারিয়া মোল্লা। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা)‘র সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইন‘র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গেল ২৮ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা)‘র সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইন‘র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট মোঃ জাকারিয়া মোল্লাকে সরকারি কৌশলী (জিপি) হিসেবে নিয়োগাদেশ আদেশ দেওয়া হয়েছে।

পূর্বের নিয়োগকৃত সকল সরকারি আইজীবীর নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে স্ব স্ব পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান পূর্বক নতুন করে নিয়োগ দেওয়া হয়।

এছাড়াও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হয়েছেন অ্যাডভোকেট নাসিম আখতার, অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ হোসেন, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ইকো, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন, অ্যাডভোকেট মো. মুস্তাফিজুর রহমান ভুইয়া।

অতিরিক্ত সহকারি কৌঁসুলি হয়েছেন অ্যাডভোকেট তানজীল রশিদ, অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া ইসলাম কাঞ্চন, অ্যাডভোকেট মোহাম্মদ মুনীর হোসেন।

সহকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সালমা আফরিন, অ্যাডভোকেট মো. শাহ আলম, অ্যাডভোকেট ফাতেমা আক্তার, অ্যাডভোকেট মো. মমিনুল হক চৌধুরী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিন্টু, অ্যাডভোকেট মো. নুর হোসেন, অ্যাডভোকেট আখিঁ আক্তার, অ্যাডভোকেট আরিফ আহম্মেদ, অ্যাডভোকেট সাইফুল বিন আলী। সহকারী কৌঁসুলি অ্যাডভোকেট মো. পারভেজ আলম, অ্যাডভোকেট মো. নূর হোসেন বেপারী ও অ্যাডভোকেট শাহিন আলম।

এদিকে অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা জানান, আমি অতিরিক্ত সরকারি কৌসুলি হিসেবে থাকতে অনিচ্ছুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025