1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 1, 2026, 11:36 pm
শিরোনাম
টংগীবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার শ্রীনগরে মাদ্রাসা শিক্ষকের মারধরে শিক্ষার্থীর মেরুদণ্ডের হাড় ভাঙার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আমেরিকান ফেলোশিপ অর্জন করলেন মুন্সীগঞ্জের চিকিৎসক ডা. সাঈদ হোসাইন টংগীবাড়ীতে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন: নাজমা বেকারিকে ১ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জ আদালতের সরকারী আইনজীবীদের তালিকা পরিবর্তন জিপি- অ্যাড: মোঃ তোতা মিয়া, পিপি- অ্যাড: সুমন সরদার মুন্সীগঞ্জে ২৭ সরকারি আইনজীবীর নতুন প্যানেল ঘোষণা মুন্সীগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন মুন্সীগঞ্জের খানবাড়ি বাসস্ট্যান্ডে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ, ইউএনওর পরিপত্র জারি

মুন্সীগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, July 29, 2026,
  • 17 Time View

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ কালেক্টরেট মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
উদ্বোধন উপলক্ষে কালেক্টরেট মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট মাঠে এসে শেষ হয়।
পরে কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু এবং ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অতিথিরা বৃক্ষমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তারা প্রদর্শিত ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতি সম্পর্কে খোঁজখবর নেন এবং বৃক্ষরোপণে সংশ্লিষ্টদের উদ্যোগের প্রশংসা করেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।
১৫ দিনব্যাপী এই বৃক্ষমেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি নার্সারির স্টলে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী নানা প্রজাতির গাছ প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025