1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 1, 2026, 11:36 pm
শিরোনাম
টংগীবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার শ্রীনগরে মাদ্রাসা শিক্ষকের মারধরে শিক্ষার্থীর মেরুদণ্ডের হাড় ভাঙার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আমেরিকান ফেলোশিপ অর্জন করলেন মুন্সীগঞ্জের চিকিৎসক ডা. সাঈদ হোসাইন টংগীবাড়ীতে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন: নাজমা বেকারিকে ১ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জ আদালতের সরকারী আইনজীবীদের তালিকা পরিবর্তন জিপি- অ্যাড: মোঃ তোতা মিয়া, পিপি- অ্যাড: সুমন সরদার মুন্সীগঞ্জে ২৭ সরকারি আইনজীবীর নতুন প্যানেল ঘোষণা মুন্সীগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন মুন্সীগঞ্জের খানবাড়ি বাসস্ট্যান্ডে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ, ইউএনওর পরিপত্র জারি

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন: নাজমা বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, July 31, 2026,
  • 27 Time View

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকার নাজমা বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বেকারিটির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নূর-ই-আলম সোহাগ এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযানকালে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার, অপরিচ্ছন্ন উৎপাদন পরিবেশ, কীটপতঙ্গ দমনের কার্যকর ব্যবস্থা না থাকা, সব খাদ্যপণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, খাদ্যপণ্য মেঝেতে সংরক্ষণ, একই স্থানে খাদ্য উৎপাদন ও টয়লেটের অবস্থান, উৎপাদনস্থলে বিড়ালের অবাধ বিচরণ এবং টয়লেটে হাত ধোয়ার জন্য সাবান না থাকার মতো একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ অভিযোগগুলো স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় নাজমা বেকারিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025