1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 7, 2026, 8:01 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

মানিকগঞ্জে ৩ জন করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : Tuesday, April 7, 2020,
  • 517 Time View

মানিকগঞ্জের সিংগাইরে তাবলীগ জামাতের ১১ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনের রাখার প্রস্তুতি চলছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ মার্চ ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিংগাইরের বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদরাসায় তাবলীগ জামাতে এসেছিলেন ১২ সদস্যর একটি দল। এদের মধ্যে গত শনিবার ৬০ বছরের এক বৃদ্ধের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। তাকে ঢাকায় আইইডিসিআরে পরীক্ষা করালে করোনা ভাইরাস ধরা পরে। পরে রোববার ওই মাদরাসাসহ পুরো সিংগাইর পৌরসভা লকডাউন করে দেয় প্রশাসন। সেই সাথে তাবলীগ জামাতের ১১ সদস্যকে ওই মাদরাসায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। একই সাথে জামাতে যোগ দেয়া স্থানীয় ছয়জনকে এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

সিভিল সার্জন আরো জানান, শনাক্ত তিন ব্যক্তি ফরিদপুর জেলার। তাদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025