1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 8, 2026, 5:22 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬

বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল হাকিম বিক্রমপুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত, ১০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, July 4, 2026,
  • 107 Time View

বিশিষ্ট রাজনীতিবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষানুরাগী আব্দুল হাকিম বিক্রমপুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) মুন্সীগঞ্জের কে. কে. সরকারি ইনস্টিটিউশন প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কে. কে. সরকারি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এফ. আর. ভূটান, আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা আব্দুল হাকিম বিক্রমপুরীর রাজনৈতিক, সাহিত্যিক, সাংবাদিকতা ও শিক্ষা বিস্তারে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে এলাকার ১০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ দেওয়া হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025