1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 23, 2026, 12:08 am
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

বাজিতপুরে আইসোলেশনে থাকা রিক্সাচালকের মৃত্যু

Reporter Name
  • Update Time : Tuesday, April 7, 2020,
  • 487 Time View

কিশোরগঞ্জের কটিয়াদীর বাজিতপুরে শ্বাসকষ্টে আমরু মিয়া (৫০) নামে এক রিকশাচালক মারা গেছেন। ওই ব্যক্তির পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।
আমরু মিয়া উপজেলার দিলালপুর ইউনিয়নের তাতালচর গ্রামের সবুর মিয়ার ছেলে।

বাজিতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, আমরু মিয়া প্রায় ১৫ বছর ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। সোমবার আমরু মিয়ার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে আইসোলেশনে রাখা হয়। গতকালেই করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। আজ মঙ্গলবার সকালে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।

বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জালাল উদ্দিন জানান, ওই ব্যক্তি প্রায় ১৫ বছর ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন এবং আজ সকালে মারা যান।

বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান জানান, একজন করোনা আক্রান্ত মৃত ব্যক্তির মৃতদেহ যেভাবে দাফন করা হয় ওই ব্যক্তিকে একই প্রক্রিয়ায় দাফন করা হবে।
তিনি আরো জানান, ওই ব্যক্তির পরিবারকে গতকাল সোমবার থেকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025