1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 7, 2026, 6:13 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

বগুড়ার সেই শিশুর লাশ পুলিশ পাহারায় দাফন

Reporter Name
  • Update Time : Thursday, April 2, 2020,
  • 522 Time View

পুলিশী পাহারায় বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্রে মারা যাওয়া ১৩ বছর বয়সী শিশুর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টায় দড়ি সোনাকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুসা মিয়া, এসআই আরিফুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলমসহ কয়েকজন নিকটজন উপস্থিত ছিলেন। তারা পিপিই পরিহিত ছিলেন বলে জানা গেছে। এর বাইরে কাউকে দাফনে অংশ নিতে দেয়া হয়নি।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান জানান, মৃতের বাড়িসহ আশেপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।

তিনি বলেন, শিশুটিকে ইসলামী রীতি অনুযায়ী জানাযা ও দাফন করা হয়েছে।

এর আগে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১৩ বছরের এক শিশুকে বুধবার বিকেল সাড়ে ৩টায় করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025