1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 7, 2026, 6:11 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

ফাঁকা রাস্তায় রাজধানীতে মাদকের চালান ঢোকাতে ব্যস্ত কারবারিরা

Reporter Name
  • Update Time : Thursday, April 2, 2020,
  • 533 Time View

করোনাভাইরাসের কারণে ব্যস্ত মহানগরী ঢাকার সড়ক অলিগলি এখন অনেকটাই ফাঁকা। কর্মক্ষেত্রগুলোও বন্ধ। কর্মজীবী মানুষ রয়েছে ঘরে বন্দী। আর এই সুযোগটাই কাজে লাগাতে ব্যস্ত হয়ে পড়েছে মাদক কারবারিরা। তারা নানা কৌশলে মাদকের চালান ঢাকায় ঢোকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বসে নেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

গত দুই দিনে র‌্যাবের পৃথক অভিযানে ধরা পড়েছে দুটি চালান। র‌্যাব বলছে, মাদক কারবারিদের ধারণা ছিল ফাঁকা রাস্তায় প্রাইভেট কার বা পিকআপ ভ্যানে করে দ্রুততার সাথে মাদকগুলো যথাস্থানে পৌঁছাতে পারবে। আর এ জন্য তারা রোগী আনতে যাচ্ছে বা দেখতে যাচ্ছে এমন অজুহাত দেখাচ্ছে। তবে এ ব্যাপারে তীক্ষè নজরদারি রেখেছে র্যাব।

গত রোববার দুপুরে রাজধানীর পান্থপথ এবং ধানমন্ডি ২৭ নম্বরে পৃথক অভিযানে চার মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, তাদের কাছে খবর ছিল করোনা প্রাদুর্ভাবের সুযোগ কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবারিরা। সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলের একটি চালান রাজধানীতে আসছে। এমন খবরে পান্থপথে চেকপোস্ট বসানো হয়। সেখানে একটি পিকআপ থামিয়ে তার চালক ও সহযোগীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা পিকআপের গ্যাসের সিলিন্ডারে ফেনসিডিল রাখার কথা স্বীকার করে। পরে সেটি ভেঙে ৪৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় বাচ্চু ও মাহবুব নামে দু’জনকে।

তিনি বলেন, কারবারিরা এই ফেনসিডিল জয়পুরহাট থেকে এনে রাজারবাগ এলাকায় এক মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দিচ্ছিল। মূলত ওই পিকআপ ভ্যানে বিভিন্ন জেলা থেকে কাঁচামাল এনে কাওরান বাজারে পৌঁছে দিত তারা। কিন্তু মাদক কারবারিরা তাদের মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে মাদকগুলো ঢাকায় পৌঁছে দিতে বলে। তারাও পিকআপে কাঁচামাল রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীকে ধোঁকা দেয়ার ফন্দি করেছিল।

একই দিন ধানমন্ডি ২৭ নম্বরের নন্দন মেগাশপের সামনে আরেকটি চালান আটক করে র‌্যাব। এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা ইয়াবা থাকার কথা স্বীকার করে। চালকের সিটের পাশের দরজায় বিশেষভাবে লুকিয়ে আনা হয়েছিল দুই হাজার পিস ইয়াবা। গ্রেফতার করা হয় শাহবুল ইসলাম ও মোহাম্মদ রতনকে।

র‌্যাব জানায়, এই দুই কারবারি পাবনা থেকে কক্সবাজার গিয়েছিল ইয়াবার চালান আনতে। শনিবার পাবনা থেকে রওনা হয়ে কক্সবাজার পৌঁছায়। এরপর গতকাল ইয়াবার চালান নিয়ে রওনা হয়েছিল পাবনার উদ্দেশে। পথ ভুলে ধানমন্ডিতে ঢুকে পড়লে আমাদের চেকপোস্টে ধরা পড়ে। র‌্যাব কর্মকর্তারা জানান, এসব ঘটনায় মাদকের ব্যাপারে আরো সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। যাতে কোনো চালান জায়গা মতো পৌঁছাতে না পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025