1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 7, 2026, 7:08 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু, এলাকা লকডাউন

Reporter Name
  • Update Time : Friday, April 3, 2020,
  • 516 Time View

নারায়ণগঞ্জ জেলায় প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী (৫০) মারা গেছেন। তবে, ওই নারীর মৃত্যুর পর নমুনা সংগ্রহ করলে রিপোর্টে পজেটিভ পাওয়া যায়। এ ঘটনায় বন্দর উপজেলার একটি এলাকা লকডাউন করেছে প্রশাসন।

জানা গেছে, গত ৩১ মার্চ বন্দরের ২৩ নং ওয়ার্ডের রসূলবাগ এলাকার বাসিন্দা ওই নারী ঢাকার কুর্মিটোলা হসপিটালে চিকিৎসাধিন মারা যান। এর আগে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল। তবে, করোনা সন্দেহে ঢামেক কর্তৃপক্ষ তাকে কুর্মিটোলায় প্রেরণ করে। পরে সেখানে তিনি মারা গেলে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই রিপোর্টটি পজেটিভ আসে। এদিকে মারা যাওয়া ওই নারীকে ওইদিনই তার নিজ বাড়ি রসূলবাগে নিয়ে আসা হয় এবং স্বাভাবিক প্রক্রিয়ায় দাফন সম্পন্ন করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে ওই ঘটনায় এদিন রাতে বন্দর উপজেলা প্রশাসন থেকে ২৩ নং ওয়ার্ডের রসূলবাগ এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন ঘোষণাকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ, উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শুল্কা সরকার, নারায়ণগঞ্জ ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, আইইডিসিআর এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ ফোকাল পয়েন্ট কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা এখন ওই এলাকাতে আছি। কাজ করছি। পরে বিস্তারিত পরে জানাচ্ছি।
ইউএনও শুল্কা সরকার বলেন, বৃহস্পতিবার ওই নারীর রিপোর্টে পজেটিভ আসে। ফলে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে এবং স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর নির্দেশনা অনুযায়ি রসূলবাগ এলাকাকে লকডাউন করা হচ্ছে। তবে কতটুকু করা হবে সেটি পরে বিস্তারিত জানানো হবে।
নারায়ণগঞ্জ জেল সিভিল সার্জন বৃহস্পতিবার রাত সোয়া ১১ টায়, করোনায় রোগীনীর মৃত্যু হয়েছে জানিয়ে এলাকা লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025