1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 8, 2026, 9:19 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬

কুমিল্লায় করোনায় আক্রান্ত সন্দেহে ২ ব্যক্তির বাড়ি লকডাউন

Reporter Name
  • Update Time : Friday, April 3, 2020,
  • 517 Time View

কুমিল্লার হোমনায় উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে দুই ব্যক্তির বাড়ি লকডাউন করেছে প্রশাসন। উপজেলার ঝগড়ার চর ও খোদেদাইদপুর গ্রামের ওই বাড়ি দুটি লকডাউন করে মানুষের চলাচলে নিষেধাজ্ঞা এবং অন্যদের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ জারি করা হয়।

নমুনা সংগ্রহের পর সন্দেহভাজন একজনকে জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার করা হয়েছে। সন্দেহভাজনদের নমুনা সংগ্রহের পর ডাক্তারদের ব্যবহৃত পিপিই এবং বসার আসনটি আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার জানান, করোনা আক্রান্ত সন্দেহভাজন একজন গত চার দিন আগে ঢাকা থেকে বাড়ি আসেন। তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। অপর ব্যক্তি পেশায় আইনজীবী। তাদের দুজনেরই সর্দি-কাশি, জ¦র, গলাব্যথা যা করোনার উপসর্গ। ডা: মাহবুবুর রহমান ও মেডিকেল টেকনোলজিস্ট আবদুল্লাহ আল কাফীর মাধ্যমে ওই ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে সরকারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।
শুক্রবার ইউএনও তাপ্তি চাকমা সন্দেহভাজন দুই ব্যক্তির বাড়ি লকডাউন করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025