1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 8, 2026, 9:22 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬

করোনা ঠেকাতে অভিনব উদ্যোগ

Reporter Name
  • Update Time : Thursday, April 2, 2020,
  • 517 Time View

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে খাগড়াছড়ি শহরের বাসিন্দারা অভিনব এক উদ্যোগ নিয়েছেন। তারা বাঁশ ফেলে গ্রামে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ‘সুরক্ষা প্রতিবন্ধক’ তৈরি করেছেন।

শহরের পৌরসভার ১নং ওয়ার্ডের খবংপুড়িয়া ও ৩নং ওয়ার্ডের শব্দমিয়া পাড়ার গ্রামবাসীরা সরকার ঘোষিত হোম কোয়ারেন্টাইন সময়কালে অপ্রয়োজনে বাইরের কেউ যেন গ্রামে আসতে না পারে তাই এ সুরক্ষা উদ্যোগ গ্রহণ করেছেন।

নিজেদের সুরক্ষিত রাখতে গ্রামে ঢোকার পথে কয়েকটি স্থানে বাঁশ দিয়ে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে ব্যারিকেড এবং বাঁশ দিয়েই গ্রামের সীমারেখা টেনে দেয়া হয়েছে।

উদ্যোক্তারা জানান, সচেতনতামূলক এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে স্থানীয় যুবকরা সতর্ক অবস্থায় রয়েছে। পালাক্রমে দায়িত্ব পালন করছেন তারা। প্রয়োজন ছাড়া এলাকার বাইরের কেউ যেতে চাইলে তাদের ফেরত পাঠানো হচ্ছে।

নিজ গ্রামের বাসিন্দাদের সুরক্ষিত রাখতে এ কার্যক্রম স্থানীয়দের কাছে প্রশংসা কুঁড়াচ্ছে।

এদিকে, করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে সেনাবাহিনী, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা ও মাইকিং করে স্বাস্থ্যবিধি মেনে মানুষকে ঘরে থাকার অনুরোধ জানানো হচ্ছে।

সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025