1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 8, 2026, 10:35 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬

করোনার ঝুঁকি এড়াতে বগুড়ায় মুক্তি মিলছে ১৫৯ বন্দির

Reporter Name
  • Update Time : Saturday, April 4, 2020,
  • 467 Time View

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বগুড়া জেলা কারাগার থেকে ১৫৯ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। এ জন্য ৭ সদস্যর কমিটি করা হয়েছে। তারা নীতিমালার ভিত্তিতে মুক্তি দেওয়া যেতে পারে এমন ১৫৯ জন বন্দির তালিকা তৈরি করে ডিআইজি প্রিজন রাজশাহী অফিসে পাঠান। পরে তা কারা মহাপরিদর্শকের দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমতি মিললেই এই সব বন্দি মুক্তি পাবেন। করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছেন।

কারা সূত্র জানায়, কারা অধিদপ্তর থেকে বগুড়া জেলা কারাগারে গত ১ ও ২ এপ্রিল পৃথক দুইটি চিঠি পাঠানো হয়। পাঠানো দুটি চিঠিতে বলা হয়েছে, যাদের অল্প সাজা অর্থাৎ এক বছরের কম বাকি আছে, লঘু অপরাধ, যারা অচল, অক্ষম বা বৃদ্ধ এরকম বন্দিদের তালিকা তৈরী করে দ্রুত পাঠাতে হবে।

সুত্র আরো জানায়, বগুড়া জেলা কারাগারের ধারণ ক্ষমতা ৭২০ জন। সেখানে গত শুক্রবার পর্যন্ত বন্দি রয়েছে ২ হাজার ১৩৩ জন।

বগুড়া জেলা কারাগারের জেলার শরিফুল ইসলাম জানান, ১৩১ বছর আগে নির্মিত কারাগারটিতে বর্তমানে বন্দি (হাজতি ও কয়েদি) রয়েছেন প্রায় তিনগুণ। কিন্তু জনবল ও অবকাঠামো সেই আগের মতোই আছে। ধারণ ক্ষমতার অতিরিক্ত বেশি বন্দি থাকায় করোনা ঝুঁকি এড়াতে সরকার কিছু বন্দি মুক্তি দেবার চিন্তা করেছে।

এ ধারাবাহিকতায় বগুড়া জেলা কারাগারে ৬জন নারীসহ ১৫৯ জন বন্দির একটি তালিকা তৈরী করে নির্দেশনা মতো কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে পরবর্তী নির্দেশনা পেলে উল্লেখিত সংখ্যক বন্দির মুক্তি মিলবে। সরকারের এ খবরে অনেকের মাঝে কারামুক্তির আশা জেগেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025