1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 8, 2026, 10:34 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬

সুনামগঞ্জে হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীর মৃত্যু, ‍পুরো গ্রাম লকডাউন

Reporter Name
  • Update Time : Thursday, April 2, 2020,
  • 575 Time View

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জালালপুর এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতেই তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। বিকালে ওই গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, ওই ব্যক্তির বয়স ৪৯ বছর। পরিবারের ভাষ্য অনুযায়ী সকাল ৭টায় পেটব্যথার কথা বলেছিলেন তিনি। পরে বাড়িতেই তিনি মারা যান। হাসপাতালেও তাকে নিয়ে আসেননি স্বজনরা।

তিনি আরো বলেন, যেহেতু হোম কোয়ারেন্টাইনের সময় পেরিয়ে যাওয়ার পরও ঘরে ছিলেন এজন্য তার নমুনা সংগ্রহ করার উদ্যেগ নিয়েছি। পারিবারিকভাবে লাশ দাফন না করার জন্য বলেছি।

দোয়ারা বাজার থানার ওসি আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৭ মার্চ তিনি ওমান থেকে দেশে ফিরে আসেন। প্রশাসনের নির্দেশে ওই দিন থেকে হোম কোয়ারেন্টিনে ছিলেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক আবদুল আহাদ ওই গ্রাম লকডাউন ঘোষণা দিয়ে বলেন, প্রবাসীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। বাড়তি সতর্কতার জন্য গোটা এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025