মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজন নারায়ণগঞ্জের এবং একজন বাগেরহাটের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাগমামুদালীপাড়ার কৃষি ব্যাংকসংলগ্ন গোয়ালপাড়াগামী পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন—নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাকিব খান (২৫), বাগেরহাটের মোল্লারহাটের শাসন এলাকার হোসাইন চৌধুরীর ছেলে মহিউদ্দিন চৌধুরী ওরফে হিজবুল্লাহ (২৬) এবং নারায়ণগঞ্জ সদর এলাকার মৃত শাহজাহানের ছেলে কামরুল হাসান (২৬)।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজনের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।