1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 18, 2026, 9:14 am
শিরোনাম
মুন্সীগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার লৌহজংয়ে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মুন্সীগঞ্জ আদালতে হত্যা মামলায় খালাস, আইনজীবীর গলায় ফুলের মালা মুন্সীগঞ্জ লঞ্চঘাটে হবে নান্দনিক অবকাশকেন্দ্র শিলইয়ে পদ্মার ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ড্যাম্পিং কার্যক্রম শুরু হরগঙ্গা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গুরুত্ব পেল বিজ্ঞান শিক্ষা বিক্রমপুর জাদুঘর রক্ষায় ‘যেকোনো মূল্যে’ প্রতিরোধের ডাক গজারিয়ার আনোয়ার হোসেনের মরদেহ ঢাকার বাসা থেকে উদ্ধার শেষ মুহূর্তে স্থগিত জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান শ্রীনগরে গভীর রাতে অগ্নিকাণ্ড: মসজিদ ও কাপড়ের দোকান ক্ষতিগ্রস্ত

লৌহজংয়ে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, September 17, 2026,
  • 15 Time View

 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সাব্বির (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে লৌহজং থানাধীন সিংহেরহাটি এলাকার কনকসার ব্রিজের পশ্চিম পাশে আতাউর শেখের বন্ধ দোকানের সামনে কনকসার-মাওয়া সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার সাব্বির সিংহেরহাটি এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025