1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 17, 2026, 7:49 pm
শিরোনাম
৪৯ হাজার টাকার পাওনা নিয়ে বিরোধ: আরিফ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামির স্বীকারোক্তি অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে অভিযান: সিরাজদিখানে ১২টি সাইনবোর্ড অপসারণ মুন্সীগঞ্জে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ২য় কনসালটেশন সভা ও সমাপনী অনুষ্ঠান মুন্সীগঞ্জে শিক্ষার  আলো ছড়াতে জেলা প্রশাসকের উদ্যো অর্থনৈতিক শুমারি ২০২৪: মুন্সীগঞ্জে ১ লাখের বেশি অর্থনৈতিক ইউনিট, কর্মসংস্থানে নতুন তথ্য সিরাজদিখানে মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৯ টঙ্গিবাড়ীতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী, সন্ধান চায় পরিবার মুন্সীগঞ্জ শহরে ডিবি পুলিশের অভিযান: ৩০০ পিস ইয়াবাসহ খোকন মল্লিক গ্রেপ্তার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত কয়েকজন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ২৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন স্কুল

মুন্সীগঞ্জে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ২য় কনসালটেশন সভা ও সমাপনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, June 17, 2026,
  • 21 Time View

কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতার মাধ্যমে দক্ষ ও কর্মমুখী মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে মুন্সীগঞ্জে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রমের আওতায় ২য় কনসালটেশন সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, শিক্ষক-শিক্ষিকা এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, “বিশেষ কার্যক্রম কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক)” কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রশিক্ষণার্থীদের দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মসংস্থানমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা।
এসময় প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি, প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন এবং টেকসই জীবিকায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা আরও আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান ও দক্ষতার যথাযথ প্রয়োগের মাধ্যমে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি দেশের মানবসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষপর্বে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয় এবং আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025