1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 3, 2026, 2:09 am
শিরোনাম
ভিমরুলের কামড়ে সিরাজদিখানে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার সিরাজদিখানে রহস্যজনকভাবে দুই বছরের শিশুর মৃত্যু, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাল পুলিশ টংগিবাড়ীর দিঘিরপাড় বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা টংগীবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার শ্রীনগরে মাদ্রাসা শিক্ষকের মারধরে শিক্ষার্থীর মেরুদণ্ডের হাড় ভাঙার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আমেরিকান ফেলোশিপ অর্জন করলেন মুন্সীগঞ্জের চিকিৎসক ডা. সাঈদ হোসাইন টংগীবাড়ীতে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন: নাজমা বেকারিকে ১ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জ আদালতের সরকারী আইনজীবীদের তালিকা পরিবর্তন জিপি- অ্যাড: মোঃ তোতা মিয়া, পিপি- অ্যাড: সুমন সরদার

সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ, ইউএনওর পরিপত্র জারি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, July 29, 2026,
  • 17 Time View
Signature: U/hIiTYuOuRpTjiM7QVXwF/3GtQkWWsGjzXBvHlGGFVXDq5kLSRODBaYbXqTAJFiH22XqgbohJtcuLEQis86i1vtx42c9i7bqahLeuGEEVk5NlA20te23Nwfo2xt9y0kMQ8Dji6EeoJ9IrX0kSicM24ni7FPqZjpts1EKYcwnA0Fj1m/rTHEVCUlUMIb4B+AuiGIwCnnH6uwHTttNDDSgWxfnG7hkgt6WtMSSVhWcjBU7cRZ1YiFXYNxFxlv+ylyxyJyXTAWizSxEejXMoMZGyfhCvtqagisn9W/rY6Rc09To0+aETtIVa6mSmFrPTfGBcvJYFIVZIu1bM5JUZp9OKXwiq9DW7tqobg4lCeZEolfxAQT9/vM+FIn7SvOGNF04Saqj/vO2FlrJiez6BQ+g+yqoBUljbldSthAWjfULLQoZub9nByJZv1gk7mAE5RYdmrNRxVeYpd5+ETLu7i9Nr+Zouvf0qQiDUQbHoI7+KlUtmacR3HIfeu4eBLMAJXqLDv9J2JkfjN6IzccKmt8+yyOMv4PZtnuCh9QhNLOyLErTVQ6CqyufKkIPgBu9rpjIWtPqsS83W0ttH7V8k5+N8ZnfYrHEbeECgOScdgjQrRFMORMt6Z2RjOJHScboszirtOb29MSNkYlhRdh29zXH7OQ9+w3tIUaj9XANudDKuKQ9tPiXHHmETUIMQ+aqKPqkGEaJQV2DvPiRpwJ8nRWfJ/q6FnyCZWQJHtgLA6iA9GiQPpF0guDtiGI6AYd8CaLjoqOU85NDC+xCo8OiN2QsNs/h1Bkr+YWUQ0/BVjBVnuS1xrZO/c3YhN8ed3HgIohKBP9FgpJHQWY21WS6GLp9l/XEPLtoSFIjXTxVd88NZ+jnHPDkUoqJ9JbAxwF/PLU1DZpk65EAHVdzt+JQD0Z3At4231eHA0O1S0SNZ/2RKVjZrXY1sZxGJ3OcYE3RuE8gtxOeBjpdzgvf2pteHH8zLZGSlfYOt+9vpjnGNjr3ec=

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ( স্কুল ও মাদ্রাসা) শিক্ষার্থীদের মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ একটি পরিপত্র জারি করে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, ২৬ জুলাই জারি করা ওই পরিপত্রে বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে তাদের লেখাপড়া, শ্রেণিকক্ষে মনোযোগ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশনাটি কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের প্রত্যাশা, এ সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমবে এবং তারা পড়াশোনায় আরও মনোযোগী হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025