1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 6, 2026, 12:18 pm
শিরোনাম
ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জের বণিক্যপাড়ায় ১৬০ বোতল ইস্কাফসহ দুইজন গ্রেপ্তার গোয়ালীমান্দ্রা থেকে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

শিক্ষার্থীদের জন্য ভূমি সচেতনতামূলক বই ‘ভূমিকথা’ বিতরণ

Reporter Name
  • Update Time : Thursday, September 11, 2025,
  • 317 Time View

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ভূমি সংক্রান্ত মৌলিক জ্ঞান ও সেবা বিষয়ক বই ‘ভূমিকথা’ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাবা ফাতেমা তুল জান্নাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বই তুলে দেন।

জানা গেছে, জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত এই বই শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের জন্য সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে, যার মূল উদ্দেশ্য ভূমি বিষয়ে সচেতনতা বৃদ্ধি।

এ উপলক্ষে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার সকাল ১০টায় প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে মুন্সীগঞ্জ পৌরসভার অধীন ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের ভূমি বিষয়ে শিক্ষিত ও সচেতন করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025