1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 5, 2026, 8:53 pm
শিরোনাম
সিরাজদিখানে জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান যথাযোগ্য মর্যাদায় মুন্সীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত মুন্সীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ গজারিয়ায় এক দিনে নদী থেকে নারী ও পুরুষের লাশ উদ্ধার টাকার লেনদেনের অভিযোগ ভিত্তিহীন- বিএনপি প্রার্থী রতন  মুন্সীগঞ্জ-৩ এ মনোনয়ন পেলেন কামরুজ্জামান রতন কথা রাখলেন নতুন এসপি: ২৪ ঘণ্টার মধ্যে মাদকসহ গ্রেপ্তার ‘শান্তির ছেলে’ বাবু ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ সফটওয়্যার পরিচালনা প্রশিক্ষণ মুন্সীগঞ্জ-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে এডভোকেট আব্দুর রহমান ৩ বছর ধরে অচল সোলার বাতি, রাতের অন্ধকারে নিরাপত্তাহীনতায় পথচারীরা

বিশ্বসেরা গবেষকের তালিকায় বাকৃবির ১০ গবেষক

Reporter Name
  • Update Time : Thursday, September 19, 2024,
  • 341 Time View
কাগজ প্রতিবেদক, বাকৃবি
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০ জন গবেষক স্থান পেয়েছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’-এর সমন্বিত জরিপে  তাদের নাম প্রকাশিত হয়েছে।  বিজ্ঞানীদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচক বিশ্লেষণ করে তালিকাটি প্রস্তুত করা হয়।
তালিকায় স্থান পাওয়া বাংলাদেশ কৃষি  বিশ্ববিদ্যালয়ের ১০ গবেষক হলেন-কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর, কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. এস এম লুৎফুল কবির, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো আবদুল হান্নান, , ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো শাহজাহান, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো আবদুল মজিদ, উ‌দ্ভিদ রোগতত্ত্ব বিভা‌গের প্রধান অধ্যাপক ড. কে. এম. গোলাম দস্তগীর,  মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো তানভীর রহমান, একই বিভাগের অধ্যাপক ড. মো গোলজার হোসেন এবং  বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা সাবেক শিক্ষার্থী ইউশা আরাফ।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত ও ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. খন্দকার মো মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের শিক্ষকরা ভালো মানের গবেষক। শিক্ষকদের সারা বিশ্বে উচ্চতর ডিগ্রি আছে। শিক্ষার্থীরা ভালো কাজ করে। শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের দিনের বেশিরভাগ সময় শিক্ষা ও গবেষণার কাজে ব্যয় করে। এ ধরনের স্বীকৃতি আরো গবেষকদের উৎসাহিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025