শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মুন্সীগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ কামরুজ্জামানের সহধর্মিণী নুর-ই-জান্নাত রোশনী।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুর এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নুর-ই-জান্নাত রোশনী শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, “শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় মানুষের কষ্টও বাড়ে। তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, সাবেক যুবদল নেতা মোখলেসুর রহমান বকুল ও শামসুল হক সরকার, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের ও সিদ্দিকুর রহমান রিকু, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল্লাহ সাজ্জাদ, ছাত্রদল নেতা শাকিল আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শীতবস্ত্র পেয়ে উপকৃতরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।