1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 5, 2026, 7:47 pm
শিরোনাম
সিরাজদিখানে জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান যথাযোগ্য মর্যাদায় মুন্সীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত মুন্সীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ গজারিয়ায় এক দিনে নদী থেকে নারী ও পুরুষের লাশ উদ্ধার টাকার লেনদেনের অভিযোগ ভিত্তিহীন- বিএনপি প্রার্থী রতন  মুন্সীগঞ্জ-৩ এ মনোনয়ন পেলেন কামরুজ্জামান রতন কথা রাখলেন নতুন এসপি: ২৪ ঘণ্টার মধ্যে মাদকসহ গ্রেপ্তার ‘শান্তির ছেলে’ বাবু ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ সফটওয়্যার পরিচালনা প্রশিক্ষণ মুন্সীগঞ্জ-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে এডভোকেট আব্দুর রহমান ৩ বছর ধরে অচল সোলার বাতি, রাতের অন্ধকারে নিরাপত্তাহীনতায় পথচারীরা

সংগীত পরিচালক ওয়াজিদ খান আর নেই

Reporter Name
  • Update Time : Monday, June 1, 2020,
  • 557 Time View

বলিউড সংগীত পরিচালক ওয়াজিদ খান আর নেই। তার বয়স হয়েছিল ৪২। ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম এই তথ্য জানিয়েছে।

সোমবার (১ জুন) মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। জানা যায়, তাকে হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

গায়ক সোনু নিগম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওয়াজিদ ও তার ভাই সাজিদ খানের সঙ্গে একটি পুরোনো ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার ভাই ওয়াজিদ আমাদের ছেড়ে চলে গেছে।’

ওয়াজিদের ভাই সাজিদও সংগীত পরিচালক। বলিউডে সাজিদ-ওয়াজিদ জুটি হিসেবেই পরিচিত তারা। একসঙ্গে অসংখ্য গানের সংগীত পরিচালনা করেছেন। এছাড়া অনেক জনপ্রিয় গানেও কণ্ঠও দিয়েছেন ওয়াজিদ। এর মধ্যে রয়েছে— পার্টনার সিনেমার ‘ডু ইউ ওয়ানা পার্টনার’, ‘সোনি ডে নাখরে’, হ্যালো সিনেমার ‘হ্যালো’, ‘ব্যাং ব্যাং ব্যাং’, ‘মিতওয়া রে’, ওয়ান্টেড সিনেমার ‘জালওয়া’, ‘লাভ মি’, ‘তুসে পেয়ার কারতা হ্যায়’, দাবাং সিনেমার ‘হামকো পিনি হ্যায়’, ‘হুড় হুড় দাবাং’ প্রভৃতি।

অসুস্থতার কারণে ওয়াজিদ একটু আড়ালে ছিলেন। সর্বশেষ ‘দাবাং-থ্রি’ সিনেমার মিউজিক লঞ্চিং অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সালমানের খুব প্রিয় তারা। এমনকি এই অভিনেতার ‘পেয়ার কিয়া তো ডারনা কিয়া’ সিনেমায় কাজের মাধ্যমেই বলিউডে তাদের পথচলা শুরু। সম্প্রতি তারা সালমানের ‘ভাই ভাই’ ও ‘পেয়ার করোনা’ গানের কম্পোজ করেন।

ওয়াজিদ খানের মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও ভক্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025