1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 5, 2026, 7:43 pm
শিরোনাম
সিরাজদিখানে জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান যথাযোগ্য মর্যাদায় মুন্সীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত মুন্সীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ গজারিয়ায় এক দিনে নদী থেকে নারী ও পুরুষের লাশ উদ্ধার টাকার লেনদেনের অভিযোগ ভিত্তিহীন- বিএনপি প্রার্থী রতন  মুন্সীগঞ্জ-৩ এ মনোনয়ন পেলেন কামরুজ্জামান রতন কথা রাখলেন নতুন এসপি: ২৪ ঘণ্টার মধ্যে মাদকসহ গ্রেপ্তার ‘শান্তির ছেলে’ বাবু ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ সফটওয়্যার পরিচালনা প্রশিক্ষণ মুন্সীগঞ্জ-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে এডভোকেট আব্দুর রহমান ৩ বছর ধরে অচল সোলার বাতি, রাতের অন্ধকারে নিরাপত্তাহীনতায় পথচারীরা

শ্রীনগরে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করায় ১৫ হাজার টাকা জরিমানা 

শ্রীনগর প্রতিনিধি
  • Update Time : Thursday, August 21, 2025,
  • 89 Time View
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করায় এক প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় চয়েজ বেকারিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি, কেক প্রস্তুত করায় প্রতিষ্ঠানটির মালিক আমির হোসেন কে পনের হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত কার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মারুফা হক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি দল।
এ ব্যাপারে আসিফ আল আজাদ জানান, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আজ শ্রীনগরে নোংরা স্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করায় এক প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025