1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 5, 2026, 7:47 pm
শিরোনাম
সিরাজদিখানে জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান যথাযোগ্য মর্যাদায় মুন্সীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত মুন্সীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ গজারিয়ায় এক দিনে নদী থেকে নারী ও পুরুষের লাশ উদ্ধার টাকার লেনদেনের অভিযোগ ভিত্তিহীন- বিএনপি প্রার্থী রতন  মুন্সীগঞ্জ-৩ এ মনোনয়ন পেলেন কামরুজ্জামান রতন কথা রাখলেন নতুন এসপি: ২৪ ঘণ্টার মধ্যে মাদকসহ গ্রেপ্তার ‘শান্তির ছেলে’ বাবু ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ সফটওয়্যার পরিচালনা প্রশিক্ষণ মুন্সীগঞ্জ-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে এডভোকেট আব্দুর রহমান ৩ বছর ধরে অচল সোলার বাতি, রাতের অন্ধকারে নিরাপত্তাহীনতায় পথচারীরা

লকডাউনে কাজ নেই, আত্মহত্যা অভিনেত্রীর

Reporter Name
  • Update Time : Wednesday, May 27, 2020,
  • 567 Time View

লকডাউনে শুটিং বন্ধ। হাতে কাজ নেই। চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে স্বপ্ন। সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন ভারতের হিন্দি ধারাবাহিকের চেনা মুখ প্রেক্ষা মেহতা। বয়স হয়েছিল মাত্র পঁচিশ বছর।

বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত্রে ইন্দোরে নিজের বাড়িতে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন প্রেক্ষা। মঙ্গলবার সকালে তার বাবা ঝুলন্ত অবস্থায় দেখতে পান মেয়েকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তাকে।

প্রেক্ষার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, কাজ না থাকায় দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘সবসে বুড়া হোতা হ্যায় স্বপ্ন কো মর জানা’।

শুধুই কি হতাশা নাকি অন্য কারণও রয়েছে? হিরানগর থানার ভারপ্রাপ্ত অফিসার রাজিব ভাদোরিয়া এ দিন সংবাদমাধ্যমকে জানান, ‘লকডাউন শুরু হওয়ার পর থেকে ইন্দোরে বাড়িতেই ছিলেন প্রেক্ষা। কেন আত্মহত্যা করলেন তিনি, সে বিষয়ে অনুসন্ধান চলছে।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025