1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 5, 2026, 7:48 pm
শিরোনাম
সিরাজদিখানে জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান যথাযোগ্য মর্যাদায় মুন্সীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত মুন্সীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ গজারিয়ায় এক দিনে নদী থেকে নারী ও পুরুষের লাশ উদ্ধার টাকার লেনদেনের অভিযোগ ভিত্তিহীন- বিএনপি প্রার্থী রতন  মুন্সীগঞ্জ-৩ এ মনোনয়ন পেলেন কামরুজ্জামান রতন কথা রাখলেন নতুন এসপি: ২৪ ঘণ্টার মধ্যে মাদকসহ গ্রেপ্তার ‘শান্তির ছেলে’ বাবু ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ সফটওয়্যার পরিচালনা প্রশিক্ষণ মুন্সীগঞ্জ-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে এডভোকেট আব্দুর রহমান ৩ বছর ধরে অচল সোলার বাতি, রাতের অন্ধকারে নিরাপত্তাহীনতায় পথচারীরা

মুন্সীগঞ্জ যুবদলের সদস্য সচিবের পদ পূর্ণ বহালের দাবীতে বিক্ষোভ মিছিল 

শহর প্রতিনিধি
  • Update Time : Monday, September 8, 2025,
  • 191 Time View
জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানার পদ পূর্ণ বহালের দাবীতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে জেলা শহরের থানারপুর এলাকায় থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মী। পরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক পদক্ষিন করে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে থানারপুর চত্বরে দলীয় কার্যালয়ের সামনে পথসভা করেন।
 এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, শহর বিএনপির ৩ নং ওয়ার্ড সভাপতি মো. শিপলু সিকদার, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহবায়ক মো. মহসিন হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ, গজারিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হারুন সরকার, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.তাইজুল ইসলাম, জেলা জুলাই মঞ্চের আহবায়ক রায়হান রাব্বি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার ভিপি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, পঞ্চসার ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. রায়হান মানিক, শহর ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসাইন সরকার, সরকারি হরগঙ্গা কলেজ শাখার সাবেক আহবায়ক আশরাফুল ইসলাম অনিক প্রমুখ।
বক্তারা বলেন, যুবনেতা মাসুদ রানার স্বপদে বহাল করতে হবে করতে হবে। তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তিনি গত ফ্যাসিস সরকারের আমলে দলকে সংঘটিত করে আন্দোলন সংগ্রাম করেছেন। জেল জুলুমের শিকার হয়েছেন। তারা আরও বলেন, অবিলম্বে মাসুদ রানার স্বপদে বহাল না করলে আমরা আন্দোলন অব্যাহত রাখবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025