1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 5, 2026, 8:44 pm
শিরোনাম
সিরাজদিখানে জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান যথাযোগ্য মর্যাদায় মুন্সীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত মুন্সীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ গজারিয়ায় এক দিনে নদী থেকে নারী ও পুরুষের লাশ উদ্ধার টাকার লেনদেনের অভিযোগ ভিত্তিহীন- বিএনপি প্রার্থী রতন  মুন্সীগঞ্জ-৩ এ মনোনয়ন পেলেন কামরুজ্জামান রতন কথা রাখলেন নতুন এসপি: ২৪ ঘণ্টার মধ্যে মাদকসহ গ্রেপ্তার ‘শান্তির ছেলে’ বাবু ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ সফটওয়্যার পরিচালনা প্রশিক্ষণ মুন্সীগঞ্জ-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে এডভোকেট আব্দুর রহমান ৩ বছর ধরে অচল সোলার বাতি, রাতের অন্ধকারে নিরাপত্তাহীনতায় পথচারীরা

করোনায় আ. লীগের সাবেক এমপি হাজি মকবুল হোসেনের মৃত্যু

Reporter Name
  • Update Time : Sunday, May 24, 2020,
  • 514 Time View

আওয়ামী লীগের সাবেক এমপি হাজি মকবুল হোসেন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

রোববার (২৪ মে) রাত ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী ফজলুর রহমান।

তবে তার ছেলে টাঙ্গাইল-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু জানান, সাবেক এমপি হাজি মকবুল হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন৷

এদিকে, এই সাবেক এমপির স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

হাজি মকবুল হোসেনের করোনা ভাইরাস পজিটিভ এসেছিল। তার হার্টেরও সমস্যা ছিলো। গুরুতর অসুস্থ হয়ে তিন দিন আগে তিনি সিএমএইচে ভর্তি হন।

হাজি মকবুল হোসেন শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের মালিক। তিনি সন্ধানী লাইফ ইন্সুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানিরও মালিক। সিটি ইউনিভার্সিটিতে মালিকানার পাশাপাশি মোহাম্মদপুরে নিজের নামে কলেজও রয়েছে তার।

এছাড়া তার মালিকানায় রয়েছে এ্যমিকো ল্যাবরেটরিজ, পান্না টেক্সটাইল, মোনা ফিন্যান্স ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025