1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 5, 2026, 8:37 pm
শিরোনাম
সিরাজদিখানে জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান যথাযোগ্য মর্যাদায় মুন্সীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত মুন্সীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ গজারিয়ায় এক দিনে নদী থেকে নারী ও পুরুষের লাশ উদ্ধার টাকার লেনদেনের অভিযোগ ভিত্তিহীন- বিএনপি প্রার্থী রতন  মুন্সীগঞ্জ-৩ এ মনোনয়ন পেলেন কামরুজ্জামান রতন কথা রাখলেন নতুন এসপি: ২৪ ঘণ্টার মধ্যে মাদকসহ গ্রেপ্তার ‘শান্তির ছেলে’ বাবু ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ সফটওয়্যার পরিচালনা প্রশিক্ষণ মুন্সীগঞ্জ-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে এডভোকেট আব্দুর রহমান ৩ বছর ধরে অচল সোলার বাতি, রাতের অন্ধকারে নিরাপত্তাহীনতায় পথচারীরা

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সংগীতজ্ঞ সুজেয় শ্যাম

Reporter Name
  • Update Time : Wednesday, May 27, 2020,
  • 543 Time View

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত কণ্ঠযোদ্ধা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক সুজেয় শ্যাম করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুজেয় শ্যামের মেয়ে লিজা বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশের চলচ্চিত্রের গানে অসাধারণ অবদান রেখে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে এ পর্যন্ত ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন সুজেয় শ্যাম।

মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত তার সুর করা গানগুলোর মধ্যে ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম’, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘ওরে আয়রে তোরা শোন’, ‘আয়রে চাষী মজুর কুলি’, ‘রক্ত চাই, রক্ত চাই’, ‘আহা ধন্য আমার’ উল্লেখযোগ্য।

হাছন রাজাকে নিয়ে নির্মিত ‘হাছন রাজা’ (২০০২) চলচ্চিত্রের সংগীত পরচালনা করে লাভ করেন তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের বিশেষ অনুরোধে এই চলচ্চিত্রের একটি গানেও কণ্ঠ দেন তিনি। পরবর্তীতে ‘জয়যাত্রা’ ও ‘অবুঝ বউ’ চলচ্চিত্রের গানের সংগীত পরিচালনা করে যথাক্রমে ২০০৪ ও ২০১০ সালে একই পুরস্কার লাভ করেন তিনি।

২০১৪ সালে ‘একাত্তরের ক্ষুদিরাম’ ও ‘একাত্তরের মা জননী’ নামে দুটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন।

২০০৬ সালে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ বেতারে প্রচারিত ৪৬টি গানের সংকলন নিয়ে ‘স্বাধীন বাংলা বেতারের গান’ শিরোনামের একটি অ্যালবামের সংগীত পরিচালনা করেন। এর ধারাবাহিকতায় পরবর্তীতে ২০১৩ সালে আরও ৫০টি গানের সংকলন নিয়ে ‘স্বাধীন বাংলা বেতারের গান–২’ নামে আরেকটি অ্যালবামের সংগীত পরিচালনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025