1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 5, 2026, 9:31 pm
শিরোনাম
সিরাজদিখানে জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান যথাযোগ্য মর্যাদায় মুন্সীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত মুন্সীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ গজারিয়ায় এক দিনে নদী থেকে নারী ও পুরুষের লাশ উদ্ধার টাকার লেনদেনের অভিযোগ ভিত্তিহীন- বিএনপি প্রার্থী রতন  মুন্সীগঞ্জ-৩ এ মনোনয়ন পেলেন কামরুজ্জামান রতন কথা রাখলেন নতুন এসপি: ২৪ ঘণ্টার মধ্যে মাদকসহ গ্রেপ্তার ‘শান্তির ছেলে’ বাবু ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ সফটওয়্যার পরিচালনা প্রশিক্ষণ মুন্সীগঞ্জ-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে এডভোকেট আব্দুর রহমান ৩ বছর ধরে অচল সোলার বাতি, রাতের অন্ধকারে নিরাপত্তাহীনতায় পথচারীরা

করোনায় আক্রান্ত হয়ে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : Sunday, May 10, 2020,
  • 514 Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপি জোট সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবির তালুকদার মৃত্যুবরণ করেছেন।

রোববার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। আনোয়ারুল কবিরের চাচাতো ভাই জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের রোগতত্ত্ব বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার একথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকার সিএমএইচে আনোয়ারুল কবির মৃত্যুবরণ করেছেন। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন।

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ভাতিজা আনোয়ারুল কবির তালুকদার ২০০১ সালে বিএনপির মনোনয়ন পেয়ে জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের প্রথমদিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন। পরে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

পরবর্তী সময়ে আনোয়ারুল কবীর তালুকদার বিএনপি ছেড়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দেন। সর্বশেষ তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025